Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

admin • 01 Sep 2024, 08:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার
নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।   রোববার বিকেল ৩টার দিকে উপজেলার আন্ডারচর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের পূর্বমাইজচরা গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। স্থানীয়রা জানায়, রোবার দুপুরের দিকে আন্ডারচর ইউপি চেয়ারম্যান ও একই ইউপির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনকে তার নিজ বাড়িতে স্থানীয় ছাত্র-জনতা অবরুদ্ধ করে তল্লাশি চালায়।   ওই সময় তার বাড়ি থেকে ২টি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল ও প্রায় ২০-২৫টি দেশীয় অস্ত্র দা, রামদা, কুড়াল, চাপাতি উদ্ধার করে। পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ অস্ত্রসহ তাকে গ্রেফতার করে।

নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরে এ বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।