নিষিদ্ধ সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১০ সদস্যকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (১৮ নভেম্বর) বান্দরবানের জেলা ও দায়রা জজ আদালত এ জামিন মঞ্জুর করেন।
গত ২৪ সেপ্টেম্বর এ সংগঠনের ৩২ জন সদস্যকে জামিন মঞ্জুর করেন আদালত। পরবর্তীতে ২৫ সেপ্টেম্বর তাদের ৩২ ব্যক্তির জামিনের আদেশ বাতিল করে।
আদেশে বলা হয়, আসামিরা বিভিন্ন জেলার হলেও তাদের এলাকার জামিনদার নেই। জামিনদার একই ব্যক্তি। কিন্তু তার বাড়ি বান্দরবানে নয়। জামিনের শর্ত অনুযায়ী, আসামিদের নিজ এলাকার গণ্যমান্য ব্যক্তিকে জামিনদার হিসেবে নিয়োগ করা প্রয়োজন ছিল। যা করা হয়নি। তাই জামিন বাতিল করা হয়েছে।
এ বছর বান্দরবানের বিভিন্ন স্থান থেকে র্যাব ও গোয়েন্দা পুলিশ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় প্রশিক্ষণ নেয়া ও জঙ্গি তৎপরতায় যুক্ত সন্দেহে ৩২ জনকে আটক করে।





