Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার

admin • 18 Apr 2023, 08:28 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার

রাজশাহী ও চাঁদপুরে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

 

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মামুন অর রশিদ ওরফে মুন্না ও ইসহাক ওরফে মো. ইসমাইল হোসেন।

 

মঙ্গলবার (১৮ এপ্রিল) তাদের গ্রেপ্তারের বিষয়টি জানান এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।

 

মোহাম্মদ আসলাম খান জানান, রাজশাহীর বোয়ালীয়া থানাধীন বালিয়াপুকুর থেকে হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য মুন্নাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুরের হাজিগঞ্জ থানার কাজিরখিল থেকে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। ইসমাইল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৩য় বর্ষের ছাত্র।

 

এ সময় মুন্নার কাছ থেকে উগ্রবাদী প্রচার-প্রচারণায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, ৩টি সিম কার্ড, হিযবুত তাহরীরের খিলাফত প্রতিষ্ঠাবিষয়ক ১১টি কন্টেন্টের কপি ও হাতে লেখা নোটবুক জব্দ করা হয়।

 

পরে ইসমাইলের রাজশাহীর মেসে তল্লাশি চালিয়ে হিজবুত তাহরীরের উদ্দেশ্য, কার্যক্রম, খিলাফত প্রতিষ্ঠার আহ্বান, দল গঠনের প্রক্রিয়া, রাষ্ট্র ও গণতন্ত্রবিরোধী লেখনীসহ আরও বিভিন্ন কথিত জিহাদি ডকুমেন্ট জব্দ করা হয়।

 

তিনি আরও জানান, মুন্না ২০১৬ সাল থেকে রাজশাহীর সক্রিয় সদস্যদের নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে আসছিলেন। তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে প্রশিক্ষণ, পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করছিলেন। এছাড়া, রাজশাহীর বিভিন্ন স্থানে হিযবুত তাহরীরের পক্ষে রাষ্ট্রবিরোধী বক্তব্য সম্বলিত পোস্টার প্রচার করে আসছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।