Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নির্বাচিত হলে যা বরাদ্দ পাবো তা মাইকিং করে জানিয়ে দিব: ট্রাক প্রতীকের প্রার্থী জাকির

admin • 08 Dec 2025, 12:46 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নির্বাচিত হলে যা বরাদ্দ পাবো তা মাইকিং করে জানিয়ে দিব: ট্রাক প্রতীকের প্রার্থী জাকির

জামালপুর সদর-৫ সংসদীয় আসনের বাংলাদেশ গনঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের মনোনীত প্রার্থী জাকির হোসাইন বলেছেন , নির্বাচিত হলে যা বরাদ্দ পাবো তা মাইকিং করে সবাইকে জানিয়ে দিব। রবিবার (৭ ডিসেম্বর) রাতে নরুন্দি ইউনিয়নের অন্তগত বনপড়া এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি আরও বলেন, এই ১৭ বছরে একটি দেশকে লুটপাট করেছে।

 

ক্ষমতায় না আসতেই কিছু মানুষ দখলদারিত্ব শুরু করেছে। তারা ভেবে নিয়েছে তারা ক্ষমতায় আছে। এত অন্যায় কোনো পরিস্থিতিই দেশের জন্য ভালো নয়। জাকির হোসাইন জনগণের ভোটাধিকার রক্ষায় বলেন, এবার আর কেউ ভোট কেন্দ্র গিয়ে ব্যালোটে সিল মেরে ভোট প্রভাবিত করতে পারবে না। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে। তিনি নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে বলেন, ড. ইউনুসের নেতৃত্বে এবারের নির্বাচন কঠিন হবে।

 

নির্বাচিত হলে আমি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য এবং তরুণদের বেকারত্ব সমস্যা সমাধানে কাজ করব। জনগণ সরাসরি জানবে কোথায় বরাদ্দ ব্যয় হচ্ছে। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সদর উপজেলার আহ্বায়ক এড মোশারফ হোসেন।

 

বক্তব্য রাখেন ডাঃ মোঃ গিয়াস উদ্দিন, আহ্বায়ক, গণঅধিকার পরিষদ, জামালপুর সদর উপজেলা শাখা; ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জামালপুর জেলা শাখা; এবং রবিউল ইবনে রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ, জামালপুর জেলা শাখা। উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা প্রার্থী জাকির হোসাইনের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকায় উন্নয়ন, শিক্ষার প্রসার ও যুব বেকারত্ব নিরসনে তার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।