রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন,পার্বত্য চট্টগ্রামে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে এই অস্ত্র আগামী সংসদ নির্বাচনে ব্যবহার করবে আঞ্চলিক সংগঠনগুলো যার ফলে পাহাড়ে বিরাজ করছে আতংক।
তাই অবিলম্বে নির্বাচনের পূর্বে পার্বত্য চট্টগ্রাম থেকে এসব অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের উদ্যোগে উপজেলা হল রুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
উল্লেখ্য, পার্বত্য ৩ জেলায় রকেট লঞ্চার, মাইন সহ দেশি-বিদেশি কয়েক হাজার অবৈধ অস্ত্র রয়েছে জেএসএস, ইউপিডিএফ, কেএনএফ সহ বেশ কয়েকটি আঞ্চলিক সশস্ত্র সংগঠন গুলোর হাতে।
এর আগেও বেশ কয়েকবার সকল অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিবি জানিয়েছে স্থানিয় সংসদ সদস্য ও নেতাকর্মীগণ। তবে অস্ত্র উদ্ধারে এখনো পর্যন্ত বড় কোনো অভিযান করতে দেখা যায়নি প্রসাশনকে।





