Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ডা. মুসতানজীদের

admin • 26 Dec 2023, 02:37 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ডা. মুসতানজীদের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মহাজোট প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ডা. এস এম মুসতানজীদ। তিনি পারিবারিক কারণে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় নিজের ব্যক্তিগত অফিসে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তিনি কেতলি প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

 

সংবাদ সম্মেলনে ডা. মুসতানজীদ বলেন, গত ১৯ তারিখে তার ভাই সরওয়ারদী ফেমাস মারা যায়। ওই ভাই তার নির্বাচনসহ প্রায় সবকিছু দেখভাল করতেন। সেই কারণে তিনি নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন। তবে তিনি অন্য কোনো প্রার্থীর পক্ষ নেবার ঘোষণা দেননি।

এই আসনে ১৪ দলের প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। এছাড়াও আওয়ামী লীগ নেতা কামারুল আরেফিনসহ চারজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।