Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় রিকশা আরোহীর মৃত্যু

admin • 06 Nov 2023, 10:07 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় রিকশা আরোহীর মৃত্যু

রাজধানীর মগবাজারে মঞ্জিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাকে চাপা দিলে একজনের মত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আয়নাল হাওলাদার (৪০)।

 

আজ সোমবার বিকেল ৫টার দিকে মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় মগবাজার ফ্লাইওভার থেকে নামার সময় বাসটি এ দুর্ঘটনা ঘটায়। একই সময় বাসটি ভ্যান, পথচারী ও অন্যান্য যানবাহনকে চাপা দিলে আহত হয়েছেন অন্তত আটজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

রমনা থানা পুলিশ জানিয়েছে, নিহত আয়নাল ঢাকার দোহার এলাকার মধুর চরের বাসিন্দা ছিলেন। ঘটনার পর প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তোপের মুখে বাসের চালক ও সহকারী পালিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি হেফাজতে নেয়।

বাসটির চালক ও সহকারীকে খুঁজছে পুলিশ।

এ বিষয়ে রমনা থানার ওসি আবুল হোসেন বলেন, ‘মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভার থেকে নামার সময় মঞ্জিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

 

এসময় বাসটি সামনে থাকা ভ্যান, রিকশা ও পথচারীসহ অন্যান্য যানবাহনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন রিকশাযাত্রী নিহত হন।

 

তিনি আরো বলেন, ‘একই ঘটনায় গুরুতর অবস্থায় আহত দুজনকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর পাঁচজনকে স্থানীয় কমিউনিটি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কারো হাত কারো পা ভেঙেছে।’

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।