Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাবের পিকআপ ফলের আড়তে, আহত ৬

admin • 15 Aug 2023, 10:27 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাবের পিকআপ ফলের আড়তে, আহত ৬

কিশোরগঞ্জের স্টেশন রোডে নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাবের পিকআপ ফলের আড়তের ভেতরে প্রবেশ করে। এতে র‍্যাবের চার সদস্যসহ ৬ জন আহত হয় ।

এর মধ্যে গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় স্থানান্তর করা হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জের স্টেশন রোডে এ দুর্ঘটনা ঘটে।

আহত চার র‍্যাব সদস্য হলেন- রায়হান (৩০), আনোয়ার (৪০), ইমতিয়াজ (৪৫) ও বিল্লাল (৩৮) । এছাড়া মাদক মামলার দুইজন আসামি রয়েছেন।

জানা যায়, নেত্রকোণা জেলা থেকে মাদক মামলার দুইজন আসামি নিয়ে র‍্যাব, সিপিসি-২ এর কার্যালয়ে নিয়ে আসার সময় কিশোরগঞ্জের স্টেশন রোডে নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাবের পিকআপ ফলের আড়তের ভেতরে প্রবেশ করে। এতে র‍্যাবের চার সদস্যসহ ৬ জন আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে গুরুতর আহত দুই আসামিসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।