Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নিজের বিশেষাঙ্গ কেটে ফেললেন প্রবাস ফেরত যুবক!

admin • 20 Jun 2023, 07:56 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নিজের বিশেষাঙ্গ কেটে ফেললেন প্রবাস ফেরত যুবক!

ফরিদপুরের সালথায় উপজেলায় নিজের বিশেষ অঙ্গ নিজেই কেটে ফেলেছেন প্রবাস ফেরত এক যুবক। তার নাম মো. মহিদুল শেখ (২৫)।

সোমবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের সালথায় উপজেলার আটঘর ইউনিয়নের সুলমানসেন গ্রামে এ ঘটনা ঘটে। ম‌হিদুল ওই গ্রামের মৃত কুসেই শেখের ছেলে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ ব্যাপারে কথা হলে বড় ভাই জাহিদ শেখ জানান, মহিদুল দীর্ঘদিন সৌদি আরবে ছিল। সেখান থেকে মানসিক ভারসাম্য হারিয়ে গত ৩ মাস আগে দেশে ফিরে আসে। বাড়িতে আসার পরও সে মানসিকভাবে অসুস্থ ছিল।

 

তিনি আরও জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ মহিদুল নিজের ঘরে ডাক-চিৎকার শুরু করে। এ সময় পরিবারের লোকজন ঘরে গিয়ে দেখতে পায়, সে নিজের বিশেষ অঙ্গ নিজেই কেটে ফেলেছে। এতে তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

 

আটঘর ইউ‌নিয়‌ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ বলেন, ছেলেটা কী কারণে তার নিজের বিশেষ অঙ্গ নিজেই কেটে ফেলেছে তা এখনো জানতে পারিনি। তবে সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

 

সালথা থানার ওসি মো. শেখ সাদিক বলেন, ওই যুবক কেন বা কী কারণে তিনি এ কাজ করেছেন তা জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে জানাতে পারব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।