Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নিজ হাতে পরিষ্কার করা কবরস্থানেই মাটি হলো চাচা-ভাতিজার

admin • 13 Apr 2024, 10:41 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নিজ হাতে পরিষ্কার করা কবরস্থানেই মাটি হলো চাচা-ভাতিজার

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি,

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিজ হাতে পারিবারিক কবরস্থান সংষ্কারের পরদিন সেখানেই কবরস্থ হলো মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চাচা-ভাতিজা। এমনটাই জানিয়েছেন পরিবারের সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন দেবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত চার কিশোরের মধ্যে দুজন সাব্বির ও কাউছার। নিহত সাব্বির দন্ডপাল ইউনিয়নের বিনয়পুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এবং কাউছার সপ্তম শ্রেণীর ছাত্র। সাব্বির ইয়াকুব আলীর একমাত্র পুত্র এবং কাউছার বাছের আলীর একমাত্র পুত্র। তারা সম্পর্কে একে অপরের চাচা-ভাতিজা হন।

নিহত কাউসারের চাচা মোঃ হাসমত বলেন, "ঈদের আগের দিন আমার ভাতিজা কাউছার এবং নাতি সাব্বির দুই চাচা-ভাতিজা মিলে পারিবারিক কবরস্থানটি পরিষ্কার পরিছন্ন করে বাঁশের বেড়া দেয়। ঠিক তার একদিন পর ঈদের দিন সড়ক দুর্ঘটনায় তারা মারা যায়। তাদের পরিস্কার করা সেই কবরস্থানে দাফন করা তাদের।"

সাব্বিরের কবরের কাছে চাচা মো. শাহালম ও দাদা সামসুল হক।

প্রতিবেশীরা জানান, সড়ক দুর্ঘটনায় নিহত সাব্বির, কাউছার এবং আহত জাকারিয়া ৩ জনই খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ঈদের আগের দিন তারা নিজ উদ্যোগে কবরস্থান সংষ্কার করে, এবং দূর্ভাগ্যবশত পরদিনই কাউসার ও সাব্বির মৃত্যুবরন করে। আর জাকারিয়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাশাপাশি সাব্বির ও কাউছারকে দাফন করা হয়েছে। সম্পূর্ণ কবরস্থান পরিষ্কার পরিছন্ন করা, সেখানে নতুন বেড়া দেয়া হয়েছে।

উল্লেখ্য যে, গতকাল (ঈদের দিন) দুপুর আনুমানিক একটা'র সময় ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে মোটরসাইকেলে ৩ কিশোর দেবীগঞ্জ সদর ইউনিয়নের খাঁ পাড়া থেকে দেবীগঞ্জের দিকে আসছিলো এবং অপর একটি মোটরসাইকেলে আরো ৩ কিশোর কালীগঞ্জের লোহাগারা থেকে নীলসাগরের উদ্দেশ্য যাচ্ছিল। পথিমধ্যে নতুন বন্দর এলাকায় চলাচলকারী একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে খাঁ পাড়া এলাকার সাব্বির ও বরকত নামে ২ জন এবং লোহাগারা সুপারিতলা এলাকার সাব্বির ও কাউছার নামে আরো ২ জনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত জাকারিয়ার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে তার বাবা জসিম উদ্দিন। আহত সোহেলও এখনো রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।