Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নিজ ঘর থেকে প্রবাসীর স্ত্রীসহ ২ মেয়ের মরদেহ উদ্ধার

admin • 14 Nov 2023, 04:20 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নিজ ঘর থেকে প্রবাসীর স্ত্রীসহ ২ মেয়ের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের হোসেনপুরে নিজ বাড়ি থেকে দুই মেয়েসহ এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের নিজ বাড়ি তাদের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

 

মৃতরা হলেন- সৌদি আরব প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা, তাদের দুই মেয়ে ১১ বছর বয়সী মোহনা এবং সাত বছর বয়সী মেয়ে বন্যা।

   

কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, বাড়ির কর্তা মঞ্জিল মিয়া সৌদি প্রবাসী। ২০১৭ সালে সৌদি যাওয়ার পর তিনি আর দেশে আসেননি।

   

নিহতের স্ত্রী তাসলিমা একাই বাড়িতে মেয়েদের নিয়ে বসবাস করতেন। সবকিছু বিবেচনায় নিয়ে হত্যাকাণ্ডের কারণ জানার চেষ্টা চলছে।

   

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সিআইডি, পিবিআই ও গোয়েন্দা পুলিশ কাজ করছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।