জামালপুর সদর উপজেলার মেষ্ঠা ইউনিয়নে নিখোঁজের একদিন পর ডোবা থেকে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কলতাপাড়া এলাকার ডোবা থেকে গলায় কেচি দিয়ে আঘাত করা কেচিসহ মরদেহ উদ্ধার করা হয় ।
নিহত অটোচালক আকরাম হোসেন (৩০) জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের গোপালপুর এলাকার গোলাপ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ী থেকে অটো নিয়ে বের হয় আকরাম হোসেন। জেলার কুটামনি থেকে ভাড়া নিয়ে সরিষাবাড়ি উপজেলার ভাটারার দিকে গেলে তিনি আর ফিরে আসেনি।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মেস্টার কলতাপাড়া এলাকার একটি ডোবা থেকে কেচি দিয়ে আঘাত করা আকরামের লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, অটোচালকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





