Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নিখোঁজ বিড়াল খুঁজে পেতে মালিকের মাইকিং, পুরস্কার ঘোষণা

admin • 29 May 2025, 02:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নিখোঁজ বিড়াল খুঁজে পেতে মালিকের মাইকিং, পুরস্কার ঘোষণা

পিরোজপুর সদর উপজেলার ইয়াসিন আহমেদ সজীবের বাসা থেকে নিখোঁজ হয় তার শখের বিড়াল। নিখোঁজ বিড়ালকে খুঁজে পেতে মাইকিং এবং পুরস্কারের ঘোষণা দিয়েছে বিড়ালের মালিক ।

 
বুধবার (২৮ মে) দুপুরের দিকে পিরোজপুর পৌরসভার বলাকা ক্লাব এলাকার সজীবের বাসা থেকে বিড়ালটি হারিয়ে যায়।  
এর পর থেকে বিড়ালটির শোকে দিশেহারা হয়ে পরে সজীবের পুরো পরিবার। অনেক খোঁজাখুঁজি করেও বিড়ালটিকে পাচ্ছে না পরিবারটি। এরপর রীতিমতো পুরস্কার ঘোষণা করে এলাকা জুড়ে মাইকিং করেছে বিড়ালটির মালিক সজীব।  
‎বিড়ালটির মালিক ইয়াসিন আহমেদ সজীব বলেন, বছর খানেক আগে লালন পালন শুরু করি পার্শিয়ান জাতের সাদা রঙের একটি বিড়াল। আদর করে নাম রেখেছি ফ্লোপি। বিড়ালটির দাম প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। বিড়ালটি আমার খুব প্রিয়। বাড়িতে বাবা-মাসহ আমরা পরিবারের সবাই বিড়ালটির দেখভাল করি।  
আমার ধারণা বুধবার দুপুরের দিকে যেকোনোভাবে পোষা বিড়ালটি বাসা থেকে বেরিয়ে হারিয়ে যায়। আশেপাশের বিভিন্ন স্থানে খুঁজেও না পাওয়ার পরে বিড়ালটির সন্ধান পেতে স্থানীয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট সহ এলাকা জুড়ে মাইকিং ও বিড়ালটি খুঁজে পেতে পুরস্কার ঘোষণা করেছি।  

‎‎সজীব আরও বলেন, প্রিয় বিড়ালটি হারিয়ে যাওয়ায় আমি মানসিকভাবে কষ্ট পাচ্ছি। বিড়ালটির খোঁজদাতাকে সম্মানজনক পুরস্কার দেওয়া হবে। বিড়ালটি খুঁজে পেতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি। আজকে আমার বিড়াল নিখোঁজের ব্যাপারে থানায় একটা সাধারণ ডায়েরিও করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।