Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নিক্সন চৌধুরীর বাসায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

admin • 13 May 2024, 01:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নিক্সন চৌধুরীর বাসায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা বেড়াতে গিয়েছিলেন নিক্সন চৌধুরীর বাসায়। শনিবার (১১ মে) রাতে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বনানীর বাসায় যান তারা।

 

রোববার (১২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন নিক্সন চৌধুরী। তিনি পোস্টে লিখেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে গতকাল শনিবার রাতে আমাদের বনানীর বাসায়।’

নিক্সন চৌধুরীর ফেসবুক পেজ থেকে নেওয়া

পোস্টে কয়েকটি ছবি যুক্ত করেছেন নিক্সন চৌধুরী। ছবিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সঙ্গে নিক্সন চৌধুরীর মা, স্ত্রী ও ছেলে রয়েছেন। এ ছাড়া যুবলীগ সভাপতি শেখ ফজলে শামসকেও (পরশ) ছবিতে দেখা যায়।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন নিক্সন চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে তৃতীয়বারের মতো পরাজিত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।