Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নাশকতার মামলায় জামালপুর যুবদলের দুই নেতার জামিন না-মঞ্জুর, কারাগারে প্রেরণ

admin • 19 Sep 2023, 11:00 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নাশকতার মামলায় জামালপুর যুবদলের দুই নেতার জামিন না-মঞ্জুর, কারাগারে প্রেরণ

জামালপুরে নাশকতার মামলায় বিএনপি যুবদলের ২ নেতার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন।

গত ৩১ জুলাই জামালপুর সদর থানা পুলিশের করা একটি নাশকতার মামলায় গত ৮ আগস্ট উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন তারা। এ সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। সে অনুযায়ী আজ জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।

এ সময় আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া দুই নেতা হলেন, জামালপুর জেলা যুবদলের সাবেক সভাপতি ফিরোজ মিয়া ও পৌর শাখার সদস্য সচিব, জিয়াউল হক জিয়া।

আসামীপক্ষের আইনজীবী মো. কামাল হোসেন বলেন,' আদালতের এই আদেশে আমরা সন্তুষ্ট নয়। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করবো।

এ বিষয়ে জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান বিপ্লব মুঠোফোনে বলেন, এ সরকার পের্টিকোর্ট সরকার। বিচারকরা সরকার সিদ্ধান্ততেই রায় দেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-কে সামনে রেখে নেতাকর্মীদের মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়ে কিভাবে একা নির্বাচন করা যায় সে পায়তারা করছে সরকার। এ রায়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।