Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নারীদের আপত্তিকর মন্তব্য, প্রতিবাদ করায় যুবক খুন

admin • 08 Jul 2024, 03:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নারীদের আপত্তিকর মন্তব্য, প্রতিবাদ করায় যুবক খুন

মানিকগঞ্জের দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার কলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ওরফে ঝন্টু উপজেলার উয়াইল গ্রামের আব্দুল খালেকের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাসখানেক আগে ঝন্টুর বাড়ির সামনে দিয়ে মাটির ট্রলি চালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত আহাদ ওরফে জাহিদসহ দুইজন নারীদের দিকে আপত্তিকরভাবে তাকায় ও বাজে মন্তব্য করেন। এ সময় ঝন্টু এর প্রতিবাদ করে জাহিদকে চড়-থাপ্পড় মারেন।

 

এ ঘটনার জের ধরে রোববার রাতে জাহিদের নেতৃত্বে ৮/১০ জন যুবক ঝন্টুকে একা পেয়ে বেধরক মারপিট ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 

দৌলতপুর থানার ওসি সুমন কুমার আদিত্য জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।