Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নারায়ণগঞ্জে পার্কিং করা বাসে আগুন

admin • 05 Nov 2023, 10:35 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে পার্কিং করা বাসে আগুন

সরকার পতনের একদফা দাবিতে দ্বিতীয় দফায় বিএনপির অবরোধ কর্মসূচির আগের রাতে নারায়ণগঞ্জে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।

   

শনিবার রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিং করা গ্রিন অনাবিল পরিবহণের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে বাসটির ভেতরে কোনো যাত্রী বা আর কেউ না থাকায় হতাততের ঘটনা ঘটেনি।

   

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। বাসটি নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে চলাচল করে বলে জানা গেছে।

   

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে পার্কিং করা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে। বিষয়টি খোঁজখবর নিয়ে দুর্বৃত্তদের সন্ধান করার চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।