Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাসুদ, সম্পাদক পন্টি

admin • 28 Jun 2025, 10:49 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাসুদ, সম্পাদক পন্টি

সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদ এবং সাধারণ সম্পাদক পদে বাংলাভিশনের জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টি নির্বাচিত হয়েছেন।

 

শুক্রবার (২৭ জুন) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাবের নিজস্ব ভবনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

১১টি পদে অনুষ্ঠিত নির্বাচনে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন এন‌টি‌ভির জেলা প্রতি‌নি‌ধি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক প‌দে চ্যানেল 24 এর আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ প‌দে মাছরাঙ্গা টিভির আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প‌দে আমা‌দের সম‌য়ের সিনিয়র রি‌পোর্টার লুৎফর রহমান কাকন।

 

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- আরিফ আলম দিপু, মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম জীবন, আব্দুস সালাম এবং প্রণব কৃষ্ণ রায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।