Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নানা বাড়ি গিয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার

admin • 15 Mar 2023, 06:28 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নানা বাড়ি গিয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার

মেহেরপুরের তেরঘরিয়ায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

 

ধর্ষণের পর প্রথমে শিশুটিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

 

অভিযুক্ত ধর্ষক শিশুর চাচাতো মামা মুদি ব্যবসায়ী রিগান।

 

শিশুটির মা জানান, আমার মেয়ে তিনদিন আগে বাড়ি থেকে মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়ায় নানার বাড়িতে বেড়াতে যায়। দুপুরে সে বা‌ড়ি‌তে একা ছিল। এ সময় প্রতিবেশী রিগান ওই বাড়িতে হাত পা ও মুখ বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়।

 

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার জানান, ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত রিগানকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।