Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নাটোরে ভাতিজিকে হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

admin • 22 Apr 2024, 05:23 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নাটোরে ভাতিজিকে হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

নাটোরে ভাতিজিকে হত্যা মামলায় চাচা শাহাদৎ হোসেনকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন নাটোর জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। সোমবার (২২ এপ্রিল) দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি শাহাদৎ হোসেন (৩০) সিংড়া উপজেলার দেওগাছা গ্রামের মোসলেম প্রামাণিকের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৪ আগস্ট সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের আব্বাস আলীর মৃত্যু সংবাদ মেয়ে আব্দুর রজ্জাকের মেয়ে রেশমা (১৬) ও ভাই শাহাদৎ হোসেনকে রেখে সবাই জানাজায় অংশগ্রহণের জন্য যান। বাড়িতে ফিরে এসে রেশমার মরদেহ দেখতে পান সবাই।

 

এ সময় শাহাদৎ জানান রেশমার স্ট্রোক করে মৃত্যু হয়েছে। এছাড়া তিনি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে শাহাদতের কথাবার্তা ও রেশমার মরদেহ দেখে গ্রামবাসীর সন্দেহ হলে তাকে ধাওয়া করে ধরা হয়।

 

গ্রামবাসীর সামনেই শাহাদৎ স্বীকার করেন তিনি রেশমাকে ধর্ষণ করেছেন। এ ঘটনা রেশমা তার বাবা-মাকে বলে দিতে চাইলে তিনি ভয় পেয়ে রেশমাকে গলা টিপে হত্যা করেন। এ ঘটনায় রেশমার মা সোনাভান বিবি বাদী হয়ে ওইদিন সিংড়া থানায় মামলা করেন। এরপর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বিচারক শাহাদৎ হাসেনের মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। তবে ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন।

 

নাটোর জজ কোর্টের এসপিপি অ্যাডভোকেট আনিছুর রহমান রায়ের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে জানান, এই রায়ে ন্যায়বিচার নিশ্চিত করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।