Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নাটোরে বাস-মটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত

admin • 18 Nov 2022, 07:23 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নাটোরে বাস-মটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত

নাটোরের লালপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

 

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে লালপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সংলগ্ন মাজার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদেরর ছেলে শহিদুল ইসলাম (৬০), শহিদুল ইসলামের ছেলে মো. সোহাগ (৩৫) ও সোহাগের ছেলে মো. ইভান (৫)।

 

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লালপুর থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি লোকাল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই সোহাগ ও ইভানের মৃত্যু হয়। শহিদুল ইসলাম হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঘাতক চালক বাসটি রেখে পালিয়ে যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।