Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নাটোরে নারী ইপিজেড কর্মীকে কুপিয়ে হত্যা

admin • 05 Aug 2023, 10:52 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নাটোরে নারী ইপিজেড কর্মীকে কুপিয়ে হত্যা

নাটোরের প্রিয়া খাতুন (২২) নামে এক নারী ইপিজেড কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বরাইগ্রাম উপজেলার মশিন্দা এলাকায় এই ঘটনা ঘটে। প্রিয়া একই উপজেলার মেরিগাছ এলাকার শহিদুল ইসলামের মেয়ে।

তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা প্রাথমিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে রাতেই সিআইডি ও পিবিআই কর্মকর্তারা পরিদর্শন করেছে বলে জানায় পুলিশ।

বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ঈশ্বরদীর ইপিজেডে কাজ শেষে প্রিয়া খাতুন বাসে করে কয়েন বাজারে নামেন। সেখান থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে মশিন্দা এলাকায় কয়েকজন দুর্বৃত্তরা তাকে ভ্যান থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলাপাথারী কুপিয়ে তাকে হত্যা করে চলে যায়। পরে ভ্যানচালকের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ভ্যানচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

ওসি আরও জানান, প্রিয়া খাতুনের এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিবাহ বিচ্ছেদের পরই তিনি বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। কি কারণে এই হত্যাকাণ্ড হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। সিআইডি ও পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থলের এসে নমুনা সংগ্রহ করেছেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।