Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় অভিযান, ৩ লক্ষ টাকা জরিমানা

admin • 07 Mar 2023, 03:00 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় অভিযান, ৩ লক্ষ টাকা জরিমানা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অনুমোদনবিহীন গড়ে ওঠা ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

 

গত ৬ মার্চ (সোমবার) সকাল থেকে বিকেল পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনুমোদনবিহীন গড়ে ওঠা কয়েকটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় সরকারী আইন অমান্য করে অনুমোদন বিহীন ইটভাটা গড়ে তোলা, পাহাড় কাটা এবং বনের কাঠ জ্বালানী হিসেবে ইটভাটায় পোড়ানোসহ বিভিন্ন অপরাধে মেসার্স কে আর ই ব্রিকস এর ইটভাটার চিমনী ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং মালিককে ৩লক্ষ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

 

এছাড়া অভিযানে কে আর এস ব্রিকস, এমএইচবি ব্রিকস ও বি আর ই ব্রিকস এর মালিক ও শ্রমিক কাউকে পাওয়া না গেলে ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে প্রস্তুুতকৃত ইট ধংস করা হয়, চুলার আগুন পানি দিয়ে নিভানো হয় এবং ইটভাটা ভেঙ্গে উচ্ছেদ করে দেয়া হয়।

 

অভিযানে নেতৃত্ব প্রদান করেন বান্দরবান জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ। এসময় পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের জুনিয়র কেমিস্ট মো.আবদুছ ছালামসহ জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর এর বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা, পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।