Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে মর্টারশেল উদ্ধার

admin • 09 Feb 2024, 07:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে মর্টারশেল উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে একদিনের ব্যবধানে আরও একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড তমব্রু পশ্চিমকূল এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

স্থানীয়রা জানায়, দুপুরে তমব্রু পশ্চিমকূল বিজিবি ক্যাম্পের পাশে ধানক্ষেতে কাজ করতে গিয়ে একটি মর্টারশেল দেখতে পান স্থানীয়রা। তারা এটি রাস্তার কাছাকাছি এনে প্রশাসনকে খবর দেন। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে মর্টারশেলটি নিজেদের হেফাজতে নেয়।

 

গত ২৪ ঘণ্টার ব্যবধানে এ নিয়ে দুটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে। মিয়ানমারের বিজিপি সদস্যরা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় মর্টারশেলগুলো ফেলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।