Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক সাইদুল ইসলাম

admin • 01 Mar 2023, 08:36 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক সাইদুল ইসলাম

জামালপুরের মেলান্দহ উপজেলার ঐতিহ্যবাহী চরপুলিশা জাহানারা লতিফ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। উপজেলার চরপুলিশা গ্রামের কৃতী সন্তান মোঃ সাইদুল ইসলাম (৩৫) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

বুধবার (১ মার্চ) ভোর ৬ টা ৩০ মিনিটে ব্রেইন স্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

 

তার পিতার নাম তৈহির উদ্দিন মন্ডল। মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। এ সময় তার অবস্থা খারাব দেখা দিলে গ্রাম্য ডাক্তারের পরামর্শক্রমে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর দেখে জামালপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থানাতরের পরামর্শ দিলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷

   

বুধবার (১ মার্চ) ভোর সাড়ে ৬টা দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। প্রায় ১০ বছরের শিক্ষকতা জীবনে তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রী দেশের মুখ উজ্জ্বল করেছেন। অল্প বয়সে তার এমন মৃত্যুতে স্কুল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

   

তার পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বুধবার বাদ আসর জানাযা নামাজ শেষে চরপুলিশা গ্রামে পারিবারিক কবর স্থানে তাকে কবরস্থ করা হবে বলে জানিয়েছে তার পরিবার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।