Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

admin • 25 Jul 2023, 09:46 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৫০) এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুলাই) দিনগত রাত আড়াইটার সময় উপজেলার মাধনগর রেলস্টেশনের দক্ষিণে রেলসেতু সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত মাষ্টার আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করে জানান, কয়েকদিন ধরে ওই মানসিক প্রতিবন্ধী ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করছিলেন।

 

গত রাত আড়াইটার দিকে মাধনগর রেলস্টেশনের দক্ষিণে রেলসেতু সংলগ্ন স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

 

সকালে তার ক্ষত-বিক্ষত মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন সান্তাহার জিআরপি থানা-পুলিশকে জানায়।

রেল পুলিশের সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তার হোসেন জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।