Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নড়াইলে সুলতান পদক পেলেন চিত্র শিল্পী শহিদ কবীর

admin • 20 Jan 2023, 07:26 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নড়াইলে সুলতান পদক পেলেন চিত্র শিল্পী শহিদ কবীর

নড়াইলে সুলতান পদক পেলেন চিত্র শিল্পী শহিদ কবীর। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৪ দিনব্যাপী ‘সুলতান মেলা’র সমাপনী দিনে এই পদক প্রদান করা হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শুক্রবার বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চে সুলতান পদক-২০২২ তুলে দেন অতিথিবৃন্দ।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভটাচার্য্য এমপি সমাপনী অনুষ্ঠানে ভাচ্যুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সাহানা বেগম প্রমুখ।

জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন যৌথভাবে এই মেলার আয়োজন করে। গত ৭ জানুয়ারি শুরু হয়ে মেলা চলে ২০ জানুয়ারি পর্যন্তু।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।