Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নকল সার্টিফিকেট তৈরির অভিযোগে আটক ২

admin • 08 May 2023, 10:13 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নকল সার্টিফিকেট তৈরির অভিযোগে আটক ২

সাতক্ষীরার কালিগঞ্জে নকল সার্টিফিকেট তৈরির অভিযোগে দুই জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬। সোমবার (০৮ মে) দুপুরে উপজেলার নলতায় অবস্থিত সামি টেলিকমে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- সামি টেলিকমের পরিচালক ও নলতা ইউনিয়নের আব্বাসের হাটখোলা এলাকার লিয়াকত সরদারের ছেলে পলাশ সরদার ও প্রতিষ্ঠানের কর্মচারী একই ইউনিয়নের কাজলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে মো. হাসান।

 

র‍্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর গালিব জানান, পলাশ সরদার অর্থের বিনিময়ে দীর্ঘদিন যাবত নকল সার্টিফিকেট তৈরি করে আসছিলেন। তাদের বানানো এই ভুয়া সার্টিফিকেট অনেক মানুষের কাছে চলে গেছে। অভিযানকালেও তার নমুনা পাওয়া গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।