Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর চালক নিহত

admin • 14 Feb 2024, 03:27 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁর ধামইরহাটে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সুফল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের গোবড়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সুফল পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের খলনা গ্রামের কমল এর ছেলে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, আজ সকালে ট্রাক্টর চালিয়ে ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের গোবড়াপাড়া এলাকায় যাচ্ছিল নিহত যুবক। গোবড়াপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পত্নীতলা ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এরপর মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।