Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নওগাঁয় মাদকাসক্ত যুবকের কারাদণ্ড

admin • 05 Sep 2023, 08:19 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নওগাঁয় মাদকাসক্ত যুবকের কারাদণ্ড

নওগাঁর সাপাহারে মাদকাসক্ত এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার আমডাঙ্গা গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। দণ্ডপ্রাপ্ত শাহেন আলম ওই গ্ৰামের হাসান খানের ছেলে ।

ইউএনও আব্দুল্যাহ আল মামুন বলেন, শাহেন আলম মাদকসেবনের পাশাপাশি বিভিন্ন বাড়িতে চুরি করেন। এমন তথ্যর ভিত্তিতে দুপুরে ওই গ্ৰামে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পরে আগ্রাদ্বিগুন রোডে যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে আরব আলী (৩৫) নামে আরও একজনকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আরব আলী পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গ্রামের হাফিজ উদ্দীনের ছেলে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।