Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নওগাঁয় কারাগারে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

admin • 20 Dec 2023, 02:17 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নওগাঁয় কারাগারে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

নওগাঁ কারাগারে মতিবুল মণ্ডল নামে হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সদর হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি জেলার পত্নীতলা উপজেলার নজিপুর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ওই উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত মতিবুল মণ্ডল (৫৫) জেলার পত্নীতলা উপজেলার পলিপাড়া এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে।

 

নওগাঁর জেল সুপার নজরুল ইসলাম দাবি করেন, বিস্ফোরকসহ ১৪৩, ৩৪১, ৩২৩, ৪২৭ এবং ৫০৬ ধারায় মামলা ছিলো মতিবুলের বিরুদ্ধে। গত ২৭ নভেম্বর পুলিশের হাতে গ্রেপ্তারের পর জেলে পাঠানো হয়। এরপর তিনি অসুস্থ হলে ১৪ ডিসেম্বর থেকে কারা হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে বেশি অসুস্থ হলে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তানজিমুল হক জানান, সকালের দিকে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় মতিবুলকে। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে পোস্টমর্টেমের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।