Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ধান ক্ষেতে মিলল যুবকের হাত-পা বাঁধা মরদেহ

admin • 02 Dec 2024, 06:06 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ধান ক্ষেতে মিলল যুবকের হাত-পা বাঁধা মরদেহ

জামালপুরের মেলান্দহে ধান ক্ষেত থেকে শহীদ আকন্দ (৩৫) নামে এক যুবকের হাত-পা বাঁধা, মাথা থেঁতলানো ও গলায় রশি জড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ( ২ ডিসেম্বর) সকাল ১১ টা দিকে মেলান্দহ পৌরশহরের নয়ানগর মোল্লাবাড়ি এলাকার ধান ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শহীদ আকন্দ উপজেলার নয়ানগর ইউনিয়নের পুর্ব মালঞ্চ এলাকার মোঃ আবুল কাশেম আকন্দের ছেলে। পেশায় সে অটোচালক ছিল।

সকালে অজ্ঞাত পরিচয়ে লাশ উদ্ধার করে থানা পুলিশ। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হলে পরিবারের মাধ্যমে নিহতে ওই যুবকের পরিচয় মিলে।

 

পুলিশ স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার রাতের কোনো এক সময় হত্যা করে লাশটি এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। সোমবার ভোর সকালে এলাকাবাসী ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় হাত-পা বাঁধা অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

 

নিহতের পরিবার সুত্রে জানায়, নিহত শহীদ রবিবার দুপুরে অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফিরেনি। এরপর তাকে ফোনে না পেয়ে অনেক খোঁজা খুঁজি করেও পাওয়া যায়নি। সকালে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধারের খরব পেয়ে লাশ দেখে পরিবার এ ব্যাপারে নিশ্চিত হয়।

 

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।