Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

admin • 05 May 2023, 06:19 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

শেরপুরের নকলা উপজেলায় বিরোধপূর্ণ জমিতে বোরো ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আলী হোসেন (৫০) নামের এক কৃষক খুন হয়েছেন। শুক্রবার (৫ মে) সকালে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন নকলা উপজেলার চরবসন্তী গ্রামের মৃত নবাব আলীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নকলা উপজেলার চরবসন্তী গ্রামের সেলিম মিয়ার একখণ্ড জমি নিয়ে পার্শ্ববর্তী ইদ্রিস আলী ও শওকত হোসেনদের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলছিল। জমিতে বোরো ধান আবাদ করেছিল বর্গাচাষি আলী হোসেন। ওই জমিতে শুক্রবার সকালে ধান কাটতে যান আলী হোসেন।

 

কিন্তু ধান কাটতে বাধা দেন ইদ্রিস আলী ও শওকত হোসেনসহ তাদের লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের আঘাতে বর্গাচাষি আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় উভয় পক্ষের আরও অন্তত ৫ জন আহত হন। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পরে আলী হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, এ বিষয়ে নকলা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে উভয় পক্ষের আহত লোকদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে আলী হোসেন নামের এক কৃষককে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। আমরা ইতোমধ্যে খোঁজখবর নিচ্ছি। খুব স্বল্প সময়ের মধ্যেই এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।