Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ধর্ষণের পর মোবাইল ফোনে ভিডিও ধারণ, গ্রেপ্তার ১

admin • 18 Mar 2024, 05:11 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ধর্ষণের পর মোবাইল ফোনে ভিডিও ধারণ, গ্রেপ্তার ১

নাটোরের গুরুদাসপুরে ধর্ষণের পর মোবাইল ফোনে ভিডিও ধারণের মামলায় রুবেল মালকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১৮ মার্চ) নাটোর র‌্যাব-৫ ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার রুবেল উপজেলার দেবোত্তার গরিলা এলাকার ফরিদুল ইসলাম মালের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবেশী রুবেল মাল ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিলে ফিরিয়ে দেন ওই নারী। গত ৭ ফেব্রুয়ারি ভুক্তভোগীর স্বামী তার শ্বশুরকে নিয়ে নাটোর হাসপাতালে ছিলেন। এই সুযোগে রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে লুকিয়ে থাকে রুবেল। পরে ভুক্তভোগীর ঘরের চৌকির ওপর উঠে তাকে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে এবং তার মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে। সেই ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়ার হুমকি দিয়ে বারবার ধর্ষণ করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে গুরুদাসপুর থানায় গত ১৫ মার্চ একটি ধর্ষণ মামলা করে। পরে আসামি রুবেল মালকে উপজেলার বিন্দা বনপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সোমবার সকালে তাকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।