Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ধর্ষণ করতেই চুরির নাটক সাজান আ. লীগ নেতা ও সহযোগীরা: পুলিশ

admin • 07 Feb 2024, 06:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ধর্ষণ করতেই চুরির নাটক সাজান আ. লীগ নেতা ও সহযোগীরা: পুলিশ

নোয়াখালী প্রতিনিধি:

ধর্ষণ করার উদ্দেশে নোয়াখালীর সুবর্ণচরে চুরির নাটক সাজান গ্রেফতার আওয়ামী লীগ নেতা আবুল খায়ের ওরফে মুন্সি মেম্বার (৫০)। এর আগে ভুক্তভোগী নারীকে কুপ্রস্তাব দিয়ে সফল না হলে চুরির নাটক সাজানো হয়।

 

বুধবার (৭ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। বললেন, চুরির নাটক সাজাতে মুন্সি মেম্বারের সহযোগী ছিলেন হারুন। পরিকল্পনা অনুযায়ী তৃতীয় আরেকজনকে (মেহরাজ) দিয়ে সিঁধ কাটা হয়।

 

এ ঘটনায় ইতোমধ্যে মুন্সি মেম্বার ও মেহরাজকে গ্রেফতার করা হয়েছে। হারুনকেও গ্রেফতারে অভিযান চলছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। জানিয়েছে, গ্রেফতার হওয়া এক ব্যক্তির তথ্যের ভিত্তিতে সিঁধ কাটার কাজে ব্যবহৃত কোদাল এবং ভয় দেখানোর কাজে ব্যবহৃত ধারালো দা, কালো প্যান্ট ও কালো টুপি উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ সুপার বলেছেন, ধর্ষণকারীরা ফিরে যাওয়ার সময় দুল ও ঘরে থাকা নগদ টাকা নিয়ে যায়। ঘটনার বিষয়ে কাউকে কিছু বললে ভুক্তভোগীদের মেরে ফেলার হুমকিও দেয়।

 

এ ঘটনার পর মুন্সি মেম্বারকে প্রধান আসামি করে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেন। হারুন ও অজ্ঞাত এক ব্যক্তিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। তারপরই মুন্সি মেম্বারকে গ্রেফতার করা হয়। তারপর গ্রেফতার হন মেহেরাজ।

 

প্রসঙ্গত, উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেছ গ্রামের একটি বাড়িতে গত ৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে বসত ঘরের সিঁধ কেটে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা। এ ঘটনার পর আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় মুন্সি মেম্বারকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।