Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দৌলতপুরে কৃষকের ৬টি শ্যালো মেশিন চুরি

admin • 12 Dec 2024, 10:08 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দৌলতপুরে কৃষকের ৬টি শ্যালো মেশিন চুরি

কুষ্টিয়ার দৌলতপুরে সেচকাজে ব্যবহৃত ৬ জন কৃষকের ৬টি শ্যালো মেশিন চুরি হয়েছে। ফলে মাঠের ফসল উৎপাদন বা চাষ নিয়ে কৃষকরা পড়েছেন দুশ্চিন্তায়।

 

১২ ডিসেম্বর, বুধবার দিবাগত রাতে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের গোবরগাড়া মাঠে শ্যালো মেশিন চুরির এ ঘটনা ঘটে।

 

চুরি যাওয়া মেশিনের মালিকরা জানান, বুধবার রাতে সংঘবদ্ধ চোরেরা গোবরগাড়া মাঠে কৃষি সেচকাজে ব্যবহার করা ৬ ইঞ্জিন চালিত শ্যালো মেশিন চুরি করে নিয়ে গেছে। একই গ্রামের কৃষক আবুল হাসেম, হাসান আলী, নাজির উদ্দিন, শাজাহান আলী ও আশরাফুল ইসলামসহ ৬ জন কৃষকের শ্যালো মেশিন চুরি করে তারা। শ্যালো মেশিন চুরি হওয়ায় ওই মাঠের চাষাবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা।

 

কৃষকের শ্যালো মেশিন চুরির ঘটনায় দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানান, ঘটনাটি আমার জানা নেই। আপনার কাছেই প্রথম শুনলাম। আমাকে কেউ জানায়নি। ঘটনাটি তদন্তে সেখানে পুলিশ পাঠানোর ব্যবস্থা করছি।

 

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার রাতে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গরুড়া পালপাড়া গ্রামের নেকবর আলীর বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙ্গে দুটি গরু চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া গরু দুটির মূল্য ২ লক্ষাধিক টাকা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।