নজরুল ইসলাম,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই ফুপাতো ভাইয়ের বিরুদ্ধে। গত বুধবার বিকেলে উপজেলার পামুলী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এঘটনাটি ঘটে। বর্তমানে ওই স্কুলছাত্রীকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
তবে স্কুল ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই স্কুল ছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে। এদিকে ঘটনার পর থেকে প্রতিবেশী অভিযুক্ত ধর্ষক ফুপাতো ভাই আমির আলীকে (৩৫) পলাতক রয়েছে। তিনি একই এলাকার দুদু মিয়ার ছেলে।
এদিকে বুধবার রাতে ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে আমির আলীকে আসামী করে দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আমির আলী ওই স্কুল ছাত্রীকে অনৈতিক ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। বুধবার দুপুরে ওই স্কুল ছাত্রীর তাকে বাসায় রেখে মা বাদামের কারখানায় কাজ করতে যান।
এসময় বাড়িতে ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে আমির আলী তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই স্কুল ছাত্রীর চিৎকারে প্রতিবেশিরা ছুটে এলে পালিয়ে যায় আমির আলী। পরে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে প্রথম দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ থানায় একটি মামলা হয়েছে। আমরা ওই স্কুল ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছি। আসামীকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।





