Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে লক্ষ্যমাত্রার অধিক জমিতে রোপা আমন চাষ

admin • 16 Oct 2024, 07:25 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে লক্ষ্যমাত্রার অধিক জমিতে রোপা আমন চাষ

পঞ্চগড়ের দেবীগঞ্জে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ২৫ হেক্টর অধিক জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন চাষিরা।

 

মঙ্গলবার (১৫ অক্টোবর) সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পথের ধারে মাঠের পর মাঠ সবুজ আমন ধানের ক্ষেত। বাতাসে দোল খাচ্ছে নতুন ধানের শীষ।

 

ধানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। চাষিদের সাথে কথা বলে জানা যায়, চলতি মৌসুমের শুরুর দিকে তুলনামূলক বৃষ্টি কম হওয়ায় ধান ক্ষেতে ডিজেল চালিত শ্যালো মেশিনে দিয়ে সেচ দিতে হয়েছে। তবে গত কয়েকদিন ধরে নিয়মিত বৃষ্টিপাত হওয়ায় সতেজতা ফিরেছে ধানের। এতে করে ভালো ফলনের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, ২০২৪ সালের খরিপ-২ মৌসুমে দেবীগঞ্জ উপজেলায় রোপা আমনের আবাদ হয়েছে ২৩ হাজার ৯৩০ হেক্টর জমিতে। এরমধ্যে হাইব্রিড জাত ৫ হাজার ৫২০ হেক্টর, উফশী ১৮ হাজার ৩৯০ হেক্টর এবং স্থানীয়জাত ২০ হেক্টর জমিতে চাষ হয়েছে। গত বছরের তুলনায় এবছর ২৫ হেক্টর জমিতে বেশি আমন ধানের আবাদ হয়েছে।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য লিফলেটের মাধ্যমে বিতরণ এবং ছোট ছোট গ্রুপ করে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এবিষয়ে দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাঈম মোর্শেদ বলেন, এবছর লক্ষ্যমাত্রার থেকে ২৫ হেক্টর অধিক জমিতে রোপা আমন চাষ হয়েছে।

 

মাঠ পর্যায়ে কৃষকদের রোগবালাই ব্যবস্থাপনা থেকে শুরু করে আমন চাষে সার্বিক পরামর্শ প্রদান করা হচ্ছে। আশা করছি আবহাওয়া অনুকূূলে থাকলে ধানের উৎপাদন বেশি হবে এবং দাম ঠিক থাকলে কৃষকেরা লাভবান হবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।