Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে ব্যবসায়ীদের সাথে জামায়াতের জননিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

admin • 31 Aug 2024, 11:03 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ব্যবসায়ীদের সাথে জামায়াতের জননিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামীর জননিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৩০ আগস্ট) রাত সাড়ে ১০ টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে পৌরসভা জামায়াতে ইসলামীর আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

 

দেবীগঞ্জ পৌরসভা জামায়াতের আমির মোঃ বেলাল হুসাইনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আবুল বাশার বসুনিয়া।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু, পৌর জামায়াতের সেক্রেটারি আমির হোসেন, শিবিরের সাবেক জেলা সভাপতি মিজানুর রহমান রহমান, দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, বিশিষ্ট কাঠ ব্যবসায়ী মশিউর রহমান, বিশিষ্ট্য সার ও কীটনাশক ব্যবসায়ী সুমন আহমেদ, শ্রমিক নেতা হাসান আলী প্রমুখ।

 

এছাড়া দেবীগঞ্জ বাজারের ব্যবসায়ী, দোকান কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

 

সেমিনারে দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবুল বাশার বসুনিয়া বলেন, মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি তিনি আওয়ামী লীগের দুঃশাসনের হাতকে দেশবাসীকে মুক্তি দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্ৰহন করে শাহাদাত বরণ করা সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

 

আগামী জাতীয় নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা প্রয়োজন। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য বর্তমান সরকারকে এখন দেশের কিছু সিস্টেমের সংস্কার করতে হবে।

 

আমাদের বিশ্বাস দেশপ্রেমিক সেনাবাহিনী ও প্রশাসন কোন ধরনের অন্যায়কে আর প্রশ্রয় দিবে না। জননিরাপত্তার জন্য প্রশাসন যত ধরনের সহযোগিতা চায় জামায়াতে ইসলামী সকল ধরনের সহযোগিতা করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।