Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

admin • 13 Feb 2025, 05:11 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৩৯ তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় পৌরসভার দেবীগঞ্জ অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা পরিষদের আয়োজনে এবং গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের কারিগরি সহযোগিতায় বিনামূল্যে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি হিসেবে চক্ষু শিবিরের উদ্বোধন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্ষু শিবির আয়োজক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, বাবুল হোসেন সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবীগঞ্জের সমন্বয়ক ওয়াসিস আলম ও খালিদ মাহমুদ সৈকত প্রমুখ ।

 

চক্ষু শিবির আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ খোরশেদ আলম জানায়, আশির দশক থেকে এই বিনামূল্যে চক্ষু শিবির কার্যক্রম শুরু হয়। প্রতিবছর প্রায় এক থেকে দেড় হাজার মানুষ আউটডোরে বিনামূল্যে চক্ষু সেবা নিয়ে থাকে। এছাড়া বিনামূল্যে শতাধিক রোগীর অপারেশন করা হয়।

 

উল্লেখ্য, ডাঃ দিনাই কুমারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল টিম এবারের চক্ষু শিবির পরিচালনা করেন। সকাল ১০ টা থেকে দুপুর ২ পর্যন্ত সেবা নিতে আসা প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে ওষুধ দেয়া হয়। এছাড়া অপারেশন উপযোগী ৬৫ জন রোগীকে দিনাজপুরে নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশন করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।