Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে ফার্মেসীতে ফেনসিডিল সেবনের সময় আটক ২

admin • 28 May 2024, 08:42 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ফার্মেসীতে ফেনসিডিল সেবনের সময় আটক ২

 দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে ফার্মেসীতে ফেনসিডিল সেবনের সময় পুলিশের হাতে আটক হয়েছেন দুই ব্যক্তি। পরে ভ্রাম্যমাণ আদালতে উভয়কে অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযুক্তরা হলেন- পৌরশহরের মুন্সিপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে মিন্টু চৌধুরী ও দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে নাজমুল হোসাইন রনি।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোমবার দুপুর দুইটার দিকে অভিযুক্ত মিন্টু চৌধুরীর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ওহাব ফার্মেসীর ভিতরে রনি হাফ বোতল ফেনসিডিল সেবন করে বাইরে বসে ছিলেন। আর মিন্টু বাকী হাফ বোতল ফেলসিডিল সেবন করার প্রস্তুতি নিচ্ছিলেন।

এই সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ফেনসিডিলের বোতলসহ মিন্টুকে আটক করে। পরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম ভ্রাম্যমাণ আদালতে উভয়কে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এর আগে নীলফামারীর ডালিয়া এলাকা থেকে মিন্টু এক বোতল ফেনসিডিল নিয়ে এসেছেন বলে ভ্রাম্যমাণ আদালতের নিকট স্বীকার করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।