Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin • 27 Jan 2025, 05:08 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে (এন. এন স্কুল) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় বিদ্যালয় মাঠে কবুতর ও বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।

উদ্বোধনের পর বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, উচ্চ লাফ, রিলে দৌড়, শট পুটসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সিংহ, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইতিশ চন্দ্র রায় ও মোহাম্মদ আলী, দেবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক জাকির হোসেন কবীর রাজু, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন প্রমুখ।

এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।