Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে দুই চেয়ারম্যানসহ আ.লীগের ৪২ জনের বিরুদ্ধে মামলা

admin • 19 Oct 2024, 08:43 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে দুই চেয়ারম্যানসহ আ.লীগের ৪২ জনের বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) রাতে দেবীগঞ্জ থানায় রবিউল ইসলাম রুবেল নামে এক ব্যক্তি আওয়ামী লীগের ৪২ জনের নামসহ অজ্ঞাত ১২০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

এতে প্রধান আসামী করা হয়েছে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম এমুকে। অন্য আসামীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান বুলু, উপজেলা যুবলীগের সভাপতি ফরিদ হাসান স্বপন ও সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিঠু, দণ্ডপাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন সাজু, দণ্ডপাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেপাল রায়, সুন্দরদিঘী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও এশিয়ান টিভির পঞ্চগড় জেলা প্রতিনিধি কামাল হোসেন। এছাড়াও ইউনিয়ন পর্যায়ের অনেক নেতা-কর্মীকে আসামী করা হয়েছে।

 

মামলার নথি থেকে জানা যায়, গত ৪ আগস্ট দেশব্যাপী যখন সরকার পতন আন্দোলন তুঙ্গে সেদিন রবিউল ইসলাম রুবেল সাধারণ ছাত্র-জনতার সাথে স্বতঃস্ফূর্ত আন্দোলনে অংশ নিতে দেবীগঞ্জে আসার জন্য রওনা দেন। পথিমধ্যে করতোয়া সেতুর পশ্চিম পাড়ে সড়কে উপস্থিত হওয়ার পর কৃষকলীগ সাধারণ সম্পাদক এমুর নেতৃত্বে রুবেলের উপর হামলা করা হয়। এতে তার বাম হাতের কব্জি ও আঙ্গুলে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত লাগে। পরে পথচারীরারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে বাস চলাচল স্বাভাবিক না থাকায় ঠাকুরগাঁও এ চিকিৎসা গ্রহণ করেন। এখন উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন রুবেল। ঘটনার দিন দেবীগঞ্জ শহরে আরো অনেককে মারধর করা হয় বলে উল্লেখ করেন মামলার বাদী।

 

এইদিকে এই ঘটনায় শুক্রবার দিবাগত রাতে ৬ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকী আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।