Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

admin • 15 Dec 2023, 04:33 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় রাশেদুল ইসলাম হৃদয় (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হৃদয় ঠাকুরগাঁও জেলার গড়েয়া এলাকার মামুনুর রশিদের পুত্র।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টা'য় উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের নতুন হাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা জানায়, নিহত হৃদয় গতরাতে দেবীগঞ্জ পৌর এলাকায় তার শ্বশুরবাড়ী গিয়েছিলেন। বউকে রেখে আজ মোটরসাইকেলে করে বাড়ী ফিরছিলেন হৃদয়। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি মাটি বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ। পরে প্রাথমিক সুরতহাল করে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সড়ক দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, "এ বিষয়ে থানায় একটি দূর্ঘটনায় অপমৃত্যু মামলা রজ্জু করা হবে। "

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।