Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর আপত্তিকর ভিডিও ভাইরাল

admin • 05 May 2024, 11:05 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর আপত্তিকর ভিডিও ভাইরাল

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা যখন তুঙ্গে তখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে নেটিজেনদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভিডিওতে চেয়ারম্যান পদ প্রার্থী মদন মোহন রায়কে এক নারীর সাথে একান্তে খুনসুটি করতে দেখা যায়।

বিষয়টি সামনে আসায় মদন মোহন রায়ের নির্বাচনী প্রচারণা থেকে ইতিমধ্যে অনেকেই নিজেদের সরিয়ে নিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এতে ভোটের মাঠে সমীকরণে ধীরেধীরে পরিবর্তন আসতে শুরু করেছে।

মদন মোহন রায়ের ঘণিষ্ঠ বেশ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, মদনকে নির্বাচন থেকে মাইনাস করতেই ভিডিও ভাইরালের ঘটনা ঘটেছে। যদিও ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সেটি যে মদন তা তারা নিশ্চিত করেছেন।

ভিডিওতে যে নারীকে মদনের সাথে দেখা গেছে তার পরিচয়ও নিশ্চিত হওয়া গেছে। সেই নারী দেবীডুবা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রাধিকা রানী একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এইদিকে রাধিকা রানীর বেশ কয়েকজন প্রতিবেশী মদন-রাধিকার অবৈধ সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন। এতদিন লোকমুখে কানাকানি চললেও এবার তা প্রকাশ্যে এসেছে।

এইদিকে মদন মোহন রায় শারীরিক অসুস্থতাজনিত কারণে রংপুরে চিকিৎসাধীন থাকায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২১ মে'র দ্বিতীয় ধাপের দেবীগঞ্জ উপজেলা নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতীর ছেলে মখদুম মাসুম মাশরাফি যুক্তি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: মিঠু, শালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মদন মোহন রায় এবং উপজেলা বিএনপি'র আহ্বায়ক রহিমুল ইসলাম বুলবুল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।