Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে ইজিবাইক চালিয়ে রেলমন্ত্রীর পক্ষে ভোট চাইলেন পৌর মেয়র

admin • 03 Jan 2024, 10:18 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ইজিবাইক চালিয়ে রেলমন্ত্রীর পক্ষে ভোট চাইলেন পৌর মেয়র

পঞ্চগড়ের দেবীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজনের পক্ষে ইজিবাইক চালিয়ে প্রচারণা চালিয়ে ভোট চেয়েছেন পৌর মেয়র আবু বকর সিদ্দিক।

বুধবার (৩ জানুয়ারি) দুপুর আড়াইটায় পাঁচ শতাধিক মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে, নিজে ইজিবাইক চালিয়ে পৌর সদরের প্রতিটি পাড়া মহল্লায় রেলমন্ত্রীর পক্ষে প্রচারণায় চালান মেয়র।

এসময় পঞ্চগড়-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজনের লিফলেট ভোটারদের হাতে তুলে দিয়ে নৌকার পক্ষে পৌরবাসীর কাছে ভোট চান দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক।

এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম সুইডেন ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মাজু, পৌর কৃষক লীগের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর রায় মিঠু সহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।