Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

admin • 02 Nov 2023, 10:39 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৩ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় কৃষি অফিস হলরুমে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য "ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ"।

দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ নাঈম মোর্শেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন সরকার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবু সাঈদ এবং জিন্নাত আরা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ওবায়দুর রহমান প্রমুখ।

এছাড়া উপজেলার অন্তর্গত বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক চাষী ও গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ নাঈম মোর্শেদ বলেন, "প্রতি বছর প্রায় ৭ লক্ষ মেট্রিক টন ফসল নষ্ট করে ইঁদুর। ইঁদুর কেবলমাত্র ফসলের ক্ষতি করে না জন্ডিস, আমাশয়সহ প্রায় ৬০ প্রকার রোগ ছড়ায়। তাই ইঁদুরকে এখন জাতীয় সমস্যা হিসেবে বিবেচিত করে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কেবলমাত্র সমন্বিতভাবে ইঁদুর দমন করলেই ইঁদুরের উপদ্রব কমানো সম্ভব।"

উল্লেখ্য, জনগণকে ইঁদুর নিধন কার্যক্রমে উদ্বুদ্ধ ও সচেতন করতে ১৯৮৩ সাল থেকে প্রতি বছর বাংলাদেশে জাতীয় ইঁদুর নিধন অভিযান পরিচালনা করে আসছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।