Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে আমন ধান সংগ্রহের উদ্বোধন

admin • 06 Dec 2023, 05:23 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে আমন ধান সংগ্রহের উদ্বোধন

পঞ্চগড়ের দেবীগঞ্জে ২০২৩-২৪ মৌসুমে অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় দেবীগঞ্জ উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চিশতি।

দেবীগঞ্জ উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবছর দেবীগঞ্জ খাদ্য গুদামে সরকার নির্ধারিত ৩০ টাকা কেজি দরে ৯৫৯ মেট্রিক টন ধান এবং ৪৪ টাকা কেজি দরে ১১৮৭ মেট্রিক টন সিদ্ধ চাউল নির্বাচিত কৃষক ও মিলারদের কাছ থেকে কেনা হবে। উদ্বোধনী দিনে শেখ ব্রাদার্স অটো রাইস মিল ৮২০ বস্তা চাল সরবরাহ করেছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক, উপজেলা সহকারী প্রোগ্রামার এ.টি.এম মাসুদ, এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলিফ রেজা,পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।