Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

admin • 25 Apr 2024, 07:29 AM • পঠিত 4 বার
শেয়ার করুন:
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

দুবাই শহরের দারাইয়া এলাকায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ট্রলির চাপায় বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ১২টা (বাংলাদেশ সময় ২টার দিকে) ওই দুর্ঘটনা ঘটে।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের নাম হামানিয়া প্রধান বাবু (২৫)। কচুয়া উপজেলার তেগুরিয়া গ্রামের আবু তাহের প্রধানিয়ার ছেলে বাবু। তিনি বিতারা ইউনিয়ন ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন। বাবু তিন বছর আগে জীবিকার তাগিদে দুবাইয়ে পাড়ি জমান।

তার ভাই মো. দাখেল প্রধান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাবুর লাশ দেশে ফিরিয়ে আনার অপেক্ষার প্রহর গুনছে পরিবার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।