Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দু'দিনেও উদ্ধার হয়নি কেড়ে নেওয়া মোটরসাইকেল

admin • 23 Oct 2024, 03:36 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দু'দিনেও উদ্ধার হয়নি কেড়ে নেওয়া মোটরসাইকেল

কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে মোটরসাইকেল কেড়ে নেবার ২ দিন পেরিয়ে গেলেও উদ্ধার করতে পারেননি থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মসজিদ সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মানিক হোসেন জানান, তার বাবা শাহিরুল ইসলাম জীবিত থাকাকালে শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের মোমিন শেখের ছেলে শাহিনুর রহমান শাহিনের সাথে জমি সংক্রান্ত বিরোধ হয়।

 

তার বাবা মারা গেলে আওয়ামীলীগ সরকারের শেষের দিকে শাহিন কল্যাণপুর গ্রামের আতিকুর রহমান উজ্জ্বলের সহযোগিতায় শালিসি বৈঠকের মাধ্যমে তার কাছে ২ লাখ টাকা দাবী করেন এবং স্টাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়। পরবর্তীতে দুই ধাপে শাহিনকে দেড় লাখ টাকা দেওয়া হয়। বাকি ৫০ হাজার টাকার জন্য শাহিন চাপ সৃষ্টি করে এবং এক সপ্তাহ আগে তার মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়।

 

পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি সমাধান করেন। এবং গত সোমবার সন্ধ্যায় হোন্ডা হরনেট কোম্পানির তার নিজেস্ব মোটরসাইকেল নিয়ে কল্যাণপুর মসজিদের কাছে পৌঁছালে শাহিন, উজ্জ্বল ও কানন তার পথরোধ করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নিয়ে বীরদর্পে চলে যান। মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় তিনি থানায় এজাহার দিয়েছেন। তবে দুদিন পেরিয়ে গেলেও এখনো মোটরসাইকেল উদ্ধার হয়নি বলে জানান তিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, পাওনা টাকার জন্য মোটরসাইকেল কেড়ে নেবার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে মোটরসাইকেল উদ্ধারের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।